Friday, April 3, 2026

স্বাধীনতা দিবসের আগে দেশে হা.মলার ছক! বাড়ল নি.রাপত্তা

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে টানা কয়েকমাস ধরে হামলা চালাচ্ছে জঙ্গিরা। স্বাধীনতা দিবসকে লক্ষ্য করে দেশের বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলার ছক কষেছে জঙ্গিরা। এমনটাই দাবি গোয়েন্দাদের রিপোর্টে। গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দেশের ভিভিআইপিদের টার্গেট করার পরিকল্পনা করছে জঙ্গিরা। পাশাপাশি ভিড় রয়েছে এমন জায়গাই মূলত টার্গেট জঙ্গিদের।

ভারতে হামলা চালাতে বহু জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। হামলার জন্য বিরাট অঙ্কের আর্থিক সাহায্য করা হয়েছে লস্কর ই তৈবা, টিআরএফ ও জইশ ই মহম্মদকে, এমনই জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। গোয়েন্দাদের দাবি, এই সময়ে বহু সশস্ত্র জঙ্গি ভারতে লুকিয়ে রয়েছে। গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

দিল্লির পাশাপাশি জম্মু-কাশ্মীরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জানা যাচ্ছে, ড্রোনের মাধ্যমে পুঞ্চ ও জম্মুতে অনেক পরিমাণে অস্ত্র পাঠিয়েছে আইএসআই। পাশাপাশি বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...