Friday, April 3, 2026

শহরে আইএমএ’র সর্বভারতীয় নেতৃত্ব, আর জি করে নিহত মহিলা চিকিৎসকের বাড়িতেও যাবেন

Date:

Share post:

আর জি করে মহিলা চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এবার আর জি কর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে আজ, বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এলেন কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র (IMA) জাতীয় সভাপতি আর ভি অশোকান এবং সর্বভারতীয় সম্পাদক। শহরে পৌঁছেই তাঁরা বৈঠক করেছেন রাজ্যের আইএমএ অধিকর্তাদের সঙ্গে। এদিন তাঁরা উত্তর ২৪ পরগনার সোদপুরে গিয়েই নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করবেন।

আর জি করের ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সুবিচারের দাবিতে দেশের বিভিন্ন রাজ্যে সরব হয়েছিলেন চিকিৎসকদের একটা বড় অংশ। চিকিৎসকদের জাতীয় স্তরের বহু সংগঠনও ওই ঘটনার নিন্দা করেছিল। এবার দিল্লি থেকে কলকাতায় এলেন কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র (IMA) সর্বভারতীয় নেতৃত্ব ।

সূ্ত্রের খবর, আইএমএ নেতৃত্ব বুধবার নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করার পর ফিরে আসবেন কলকাতায়। যাবেন আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সেখানে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করে কথা বলবেন তাঁরা। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুন:আর জি কর-কাণ্ডের তদন্তে শহরে CBI, শারীরিক পরীক্ষার পর ধৃত সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ শুরু

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...