Sunday, April 5, 2026

বুধবার মধ্যরাতে  আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় ধৃত ৯

Date:

Share post:

বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় একাধিক জন গ্রেফতার। কলকাতা পুলিশের তরফ থেকেও সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে হামলাকারীদের চিহ্নিত করতে সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্পষ্ট বলেছিলেন, “হামলাকারীদের কাউকে ছাড়া হবে না।

এই ৯ জন যে শুধুমাত্র এই হামলার ঘটনার সঙ্গে যুক্ত এমনটা নয়। যে সমস্ত ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে হামলার ঘটনায় আরও বহু মানুষ জড়িয়ে রয়েছে সেটা স্পষ্ট। হাসপাতালের কয়েকজন কর্মী তো দাবি করেছেন, ২৫০-৩০০ জন দুষ্কৃতী হামলা চালিয়েছে। আবার নার্সদের দাবি, বৃহস্পতিবার রাতে আবার হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে মা, বোন, বাচ্চাদের ধর্ষণের হুমকিও দিয়েছে তারা।

বুধবার রাতে শুধু হাসপাতালের ভিতরে নয়, বাইরেও হামলার ঘটনা ঘটেছে। একাধিক পুলিশের গাড়িতে, হাসপাতালের বাইরের পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। একাধিকজন পুলিশ কর্মীও এই ঘটনায় আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। নামানো হয় ব়্যাফও।

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...