Monday, March 30, 2026

নীরজের সঙ্গে কি প্রেম করছেন ? মুখ খুললেন মানু

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। নীরজ চোপড়া এবং মানু ভাকেরের একটি সাক্ষাৎ-এর একটি ভিডিও। আর এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গুঞ্জন ছড়ায় , তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন মানু ভাকের আর নীরজ চোপড়া ? আর এই নিয়েই এবার মুখ খুললেন মানু নিজেই। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী জানান , এই সব তিনি কিছুই জানেনই না। সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন মানু ভাকেরের বাবা রামকিষণ ভাকেরও।

এই নিয়ে মানু বলেন, “ আমি এসব নিয়ে কিছুই জানি না। এসব কবে হল, আমি ছিলামও না। তবে ২০১৮ থেকে আমরা বিভিন্ন ইভেন্টে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলছি। তার বাইরে বেশি কথা হয় না। এই ইভেন্টগুলোতেই যা কথা হয়। তবে যে সব জল্পনা শোনা যাচ্ছে তাতে সত্যতা নেই।”

সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন মানুর বাবা রামকিষন। তিনি বলেছিলেন, “ মানু বয়স এখনও অনেক কম। ওর তো এখনও বিয়ের বয়সই হয়নি। আমরা ওর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না। মানুর মা নীরজকে ছেলের মতো দেখে।”

আরও পড়ুন- কেন রুপোর পদক পেলেন না বিনেশ, কী জানাল ক্যাস ?


Related articles

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...