Saturday, April 4, 2026

সাংবিধানিক সৌজন্য বজায় রেখেও রাজভবনের চা-চক্রে কার্যত রাজ্যপালকে এড়ালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সাংবিধানিক সৌজন্য বজায় রাখতে রাজভবনের চা-চক্রে গেলেও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) কার্যত এড়িয়ে চললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সম্প্রতি রাজভবনে একটি অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি সেখানে একা যাবেন না। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে রাজ্যপালের ডাকা চা-চক্রেও একা যাননি। রাজ্যের মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা-সহ ১০ জন শীর্ষ স্থানীয় আধিকারিককে নিয়ে রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো সময়টাই তিনি ছিলেন রাজভবনের উত্তর গেটের কাছের চাতালে। এবং উল্লেখযোগ্য হল, চা-চক্রের আমন্ত্রণে চা খাওয়াতো দূরস্ত, রাজভবনের এক ফোঁটা জলও খাননি বাংলার মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসে রাজভবনের চা-চক্রে সামান্য সৌজন্য বিনিময় ছাড়া রাজ্যপালের মুখোমুখি হলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম মাফিক এদিনের অনুষ্ঠানে শুরুতেই হয় জাতীয় সঙ্গীত। সেই সময় মূল অনুষ্ঠান যেখানে হচ্ছিল সেই হলে উপস্থিত ছিলেন মমতা। এরপরেই তিনি সেই জায়গা থেকে দুটি হল পেরিয়ে সোজা চলে যান রাজভবনের উত্তর গেটের সামনের চাতালে। সেখানেই চেয়ার পেতে বসে পড়েন। সেখানেই চলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতা। অনেকেই এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।

মুখ্যমন্ত্রী চাতালে বসে আছেন খবর পেয়ে কিছুক্ষণ পরে সেখানে আসেন রাজ্যপালের সচিব। তাঁকে চা কফি- কী খাবেন তা জিজ্ঞাসা করেন। চা খাওয়াতো দূরস্ত, রাজভবনের এক ফোঁটা জলও খাননি বাংলার মুখ্যমন্ত্রী। নিজের নিয়ে যাওয়া জলই খান তিনি। সরাসরি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, কেন কলকাতার মেয়র ও কলকাতার পুলিশ কমিশনারকে চা চক্রে আমন্ত্রণ করা হল না? তাঁদের চেয়ারকে সম্মান জানিয়ে সেটা করা উচিত ছিল। মুখ্যমন্ত্রীর কথা জবাব দিতে পারেননি সচিব। কোনরকমে ওই জায়গা থেকে পালিয়ে মুখ বাঁচান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) মূল অনুষ্ঠানস্থলে না যাওয়ায় কথা কানে যেতেই রাজ্যপাল নিজেই একবার বেরিয়ে চলে আসেন চাতালে। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে করমর্দন করে আবার ফিরে যান তিনি। মমতা সেখানেই বসে থাকেন।

অনুষ্ঠান শেষে যখন রাজভবনের ভিতরের হলে ফের জাতীয় সঙ্গীত হয়, তখনও সেখানে যাননি মুখ্যমন্ত্রী। চাতালে দাঁড়িয়েই হাতজোড় করে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করে রাজভবন ছাড়েন তিনি। শুধুমাত্র সৌজন্য রক্ষায় চা-চক্রে উপস্থিত থেকেও, সরাসরি আনন্দ বোসকে এড়ালেন রাজ্যের প্রশাসনিক প্রধান।






Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...