Tuesday, June 9, 2026

হামলাকারীদের ‘সন্ধান চাই’, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট কলকাতা পুলিশের

Date:

Share post:

আরজি কর হাসপাতালে (RG Kar Medical College হামলার নেপথ্যে কারা? সমাজ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ, রাজ্যজুড়ে প্রত্যেকের এই একটাই প্রশ্ন। স্বাধীনতার মধ্যরাতে আচমকাই একদল দুষ্কৃতী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ঢুকে তছনছ করে জরুরি বিভাগ। ভাঙ্গা হয়েছে চেয়ার টেবিল, পুলিশ ব্যারিকেড। বেধড়ক মারধর করা হয় পুলিশ এবং কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের। রাতে পরিস্থিতি সামাল দেওয়ার পর কলকাতা পুলিশের তরফে চিহ্নিত করা হয়েছে দুষ্কৃতীদের। ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে হামলাকারীদের ছবি দিতে চিহ্নিত করে লেখা হয়েছে, ‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।’ পুলিশের এই পোস্ট নিজের পেজে শেয়ার করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত পুলিশ কর্মীদের সুস্থতা কামনা করার পাশাপাশি এই ঘটনার পিছনে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোয় ক্ষুব্ধ কমিশনার গোটা বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। দুষ্কৃতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ আহত হয়েছেন। হাসপাতালের এমারজেন্সির টিকিট কাউন্টার, এইচসিসিইউ, CCU, ওষুধের স্টোররুম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দেখা যায়, শুধু ভাঙচুর নয় অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। আরজি করের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যরাতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ, নামানো হয় র‌্যাফ। হামলাকারীদের একাংশকে তাড়া করে এলাকাছাড়া করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। আহত পুলিশ কর্মীদের চিকিৎসা চলছে।


Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...