Monday, April 6, 2026

আইনের ছাত্রীর উপর অ্যাসিড হামলা, উত্তরপ্রদেশে অভিযুক্তকে ‘এনকাউন্টার’ পুলিশের!

Date:

Share post:

দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচার বেড়েই চলেছে। কলকাতায় আরজি কর কাণ্ড নিয়ে যখন তোলপাড় বাংলা, ঠিক তখন উত্তরপ্রদেশে (Uttarpradesh) আইনের ছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনা প্রকাশ্যে এলো। পিলভিটে ১৩ অগস্ট রাতের এই ঘটনায় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। পুলিশ সূত্রে জানা গেছে মূল অভিযুক্তের নাম অতুল কুমার (Atul Kumar)। ঘটনার রাতে দুই যুবক বাইকে করে এসে আইনি পড়ুয়াকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। হামলাকারীরা পরিচয় গোপন করতে তাঁরা বোরখা পরে এসেছিলেন বলে স্থানীয়রা জানান। অভিযোগ পাওয়ার পরই সিসিটিভি ফুটেজ দেখে অতুলের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ(UP Police)।

আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে অ্যাসিড অ্যাটাকের শিকার তরুণী। তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আইনি পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে সিসিটিভি খতিয়ে দেখে বাইকের নম্বর চিহ্নিত করে অভিযুক্তকে খুঁজতে থাকে পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে গজরৌলা থানা এলাকায় অতুলকে ধরতে পুলিশের বিশেষ টিম পৌছে যায়। তাঁকে প্রথমে আত্মসমর্পণের কথা বলা হলেও অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি করে পুলিশ। আহত অভিযুক্তকে গ্রেফতার করার পর পুলিশি জেরার মুখে সে জানায় তরুণী তাঁর পূর্ব পরিচিত। এই ঘটনায় আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।


Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...