Monday, June 8, 2026

চিকিৎসক তরুণী খুনে জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ পথে মমতা

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনায় প্রথম থেকেই বাংলার মুখ্যমন্ত্রী দোষীদের ফাঁসি চেয়েছেন। আজ মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটবেন তিনি। বিকেল ৩টে নাগাদ মৌলালিতে জমায়েতের ডাক দিয়েছেন। মিছিল শুরু বিকেল ৪টে।

ডিউটিরত অবস্থায় সরকারি হাসপাতালে মহিলা ডাক্তারের উপর যে নৃশংস অত্যাচার হয়েছে তার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা সহ সারা দেশ। স্বাধীনতার মধ্যরাতে পথে নেমে বিচারের দাবি তুলেছেন বাংলার মহিলারা। সেই আবেগকে সম্মান জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। বুধবার তিনি একগুচ্ছ কর্মসূচির ডাক দেন। তৃণমূল কর্মীদের নির্দেশ দেন, ১৭ অগস্ট থেকে ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ চলবে। মূলত আন্দোলনে রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবিতে এই কর্মসূচি।তার আগে আজ পথে নেমে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...