Sunday, April 5, 2026

ছোট ছোট দলে ভাগ হয়ে পরিকল্পিত হামলা, দুষ্কৃতীদের হাতে যুব সিপিএমের পতাকা

Date:

Share post:

আর জি করে (RG Kar Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে ১৪ আগস্ট রাতে মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচির দিন ধুন্ধুমার কাণ্ড ঘটে হাসপাতালে। একদল দুষ্কৃতী নির্বিচারে ভাঙচুর চালায়। মারমুখি ছিল তারা। বাধা দিতে গেলে আক্রমণ করে পুলিশের উপরও। এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত দোষীদের চিহ্নিত করে প্রায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও চালানো হচ্ছে তল্লাশি।

ওইদিন রাতে পূর্ব পরিকল্পিতভাবে ছোট ছোট দলে ভাগ হয়ে আন্দোলনে মিশে ছিলেন হামলাকারীরা। আগে থেকেই এই হামলার পরিকল্পনা করা ছিল। এমনটাই মনে করছে কলকাতা পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করতে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ডাক দেওয়া বিভিন্ন গ্রুপের দিকেও নজর রাখা হচ্ছে। পুলিশের অনুমান, ইচ্ছা করেই আন্দোলনের দিনটি বেছে নেওয়া হয়েছিল এই হামলার জন্য।

অন্যদিকে, আর জি করে (RG Kar Hospital) হামলার সময়ে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের পতাকা স্পষ্ট দেখা গিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা যায়, ডিওয়াইএফআইয়ের পতাকা হাতেই সন্ত্রাস চালানো হয়েছে। অভিযোগ, ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। তার পর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয়। পুলিশকেও মারধর করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ছোট ছোট দলে ভাগ হয়ে ছিলেন হামলাকারীরা। এক একটি দলে ছিলেন ৫ থেকে ১০ জন করে। ভিড়ে মিশে গিয়েছিলেন তাঁরা। ওই দলগুলি আলাদা আলাদা ভাবে আর জি কর চত্বরে পৌঁছেছিল। ছোট ছোট দলগুলির মধ্যে যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় সরাসরি কোনও রাজনৈতিক দলের মদত ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: R G Kar-কাণ্ডে রবিবারের মধ্যে দোষীদের ফাঁসির চাই: রাজপথে গর্জে উঠলেন মমতা

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...