Friday, May 22, 2026

ফের রেল দুর্ঘটনা, রাঙাপানিতে লাইনচ্যুত মালবাহী ট্রেন!

Date:

Share post:

খবরের শিরোনামে ফের রেল দুর্ঘটনা (Rail Accident)। ঘটনাস্থল সেই রাঙাপানি। শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের দুটো কামরা লাইনচ্যুত হয়(Goods Train derailed in Rangapani)। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই আরপিএফ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

মাস দেড়েক আগে এই রাঙাপানিতেই শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Sealdah Agartala Kanchanjangha Express) দুর্ঘটনার কবলে পড়ে। সেই ঘটনায় দশজনের মৃত্যু হয়েছিল। তারপর থেকে বেশ কয়েকবার মালগাড়ির লাইনচ্যুত হওয়ার খবর মিলেছে। শুক্রবার রাতে সেই ঘটনার পুনরাবৃত্তি। সূত্রের খবর নিউ জলপাইগুড়ি লোকো শেড থেকে রিকভারি ইঞ্জিন ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা বগিগুলিকে পুনরায় ট্র্যাকে তোলেন। কিন্তু বারবার কেন এইভাবে মালগাড়ি বেলাইন হচ্ছে সেই প্রশ্নের কোন সদুত্তর মেলেনি।


Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...