Thursday, June 25, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কয়েকদিন আগেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন স্পেনের তারকা তরুণ ফুটবলার লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই। রাস্তায় পোষ্য কুকুরকে নিয়ে ভ্রমণ করার সময় কয়েক জন দুষ্কৃতীর হাতে আক্রান্ত তিনি। তবে মুনির এখন সুস্থ। আর এবার এই নিয়ে মুখ খুললেন মুনির।

২) আগামী অক্টোবরে বসতে চলেছে মহিলা টি-২০ বিশ্বকাপ। ৩ অক্টোবর থেকে শুরু এই প্রতিযোগিতা। বাংলাদেশে বসতে চলেছে এই টুর্নামেন্ট। তবে এরই মধ্যে এল বড় আপডেট। সূত্রের খবর, বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির কথা ভাবছে আইসিসি। জানা যাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগ বৃদ্ধি করেছে আইসিসির।

৩) ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিনেশকে চ্যাম্পিয়ন বললেন তিনি। সদ্য শেষ হওয়া ২০২৪ প্যারিস অলিম্পিক্সের মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে ওঠেন তিনি। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়।

৪) ওজন কমানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেন বিনেশ ফোগাট। তার এই কসরতে নাকি প্রাণও চলে যেতে পারত বিনেশের। এদিন এমনটাই জানালেন বিনেশের কোচ ওলার আকোস। তিনি জানান ওভাবে চলতে থাকলে ওই রাতেই হয়তো মৃত্যু হত বিনেশের।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

৫) প্রকাশিত মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের সূচি। এএফসি কাপে কঠিন গ্রুপে মোহনবাগান। গ্রুপ-এ তে সবুজ-মেরুন। আর গ্রুপ-এ-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে আল ওয়াকরাহ এসসি, ট্যাক্টর এফসি এবং এফসি রাভশান।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...