Tuesday, June 23, 2026

ঘটনার রাতে যৌনপল্লিতেও গিয়েছিল ধৃত সঞ্জয়! উঠে এলো বেশকিছু চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

আর জি করে (RG Kar Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় ঘটনার রাতে যৌনপল্লিতে গিয়েছিলেন, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। যৌনপল্লী থেকে ফিরে আর জি করে ঢোকে সে। তার পরেই চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। অভিযুক্তের গতিবিধি যাচাই করে দেখছেন সিবিআই গোয়েন্দারা।

সিবিআই সূত্রে খবর, রাতে হাসপাতাল (RG Kar Hospital) থেকে বেরিয়ে যৌনপল্লিতে গিয়েছিলেন অভিযুক্ত। তার সঙ্গে এক বন্ধুও ছিল। তবে যৌনপল্লিতে গিয়ে অভিযুক্ত কেবল মদ খেয়েছিলেন বলেই দাবি করেছেন তদন্তকারীদের কাছে। সেখান থেকে আবার আর জি করে ফেরে সে। সঙ্গে থাকা বন্ধুও খুনের সময় ছিল কিনা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

কলকাতা পুলিশ সূত্রে সঞ্জয়ের গ্রেফতারির পরই জানা গিয়েছিল, ঘটনার দিন রাত ১১টা নাগাদ আর জি করের সিসিটিভিতে অভিযুক্তকে দেখা যায়। তখন সে হাসপাতালে ঢুকেছিল। কিছু ক্ষণের মধ্যেই আবার বেরিয়ে যায়। বাইরে কোথাও গিয়ে সে মদ খেয়েছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। গভীর রাতে আবার হাসপাতালে ফেরে। জরুরি বিভাগের চার তলার সেমিনার হলের কাছে সিসি ক্যামেরায় তাকে দেখা যায় ভোর ৪টে নাগাদ। ৩০ থেকে ৩৫ মিনিট পর সেখান থেকে আবার বেরিয়ে যায় সঞ্জয়।

আরও পড়ুন:“মমতাদি কাউকে আড়াল করেননি, এটা টার্গেট করে চক্রান্ত“

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...