Saturday, April 4, 2026

প্রশ্নের মুখে রেল, এবার ১৩০০ যাত্রী নিয়ে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস!

Date:

Share post:

রাঙাপানিতে মালগাড়ি বেলাইন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এবার উত্তরপ্রদেশের কানপুরে ১৩০০ যাত্রী নিয়ে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস (Sabarmati Express derailed in Kanpur today)! রেল সূত্রে খবর অন্তত ২২টি বগি ট্র্যাক থেকে সরে গেছে। হতাহতের কোনও খবর মেলেনি। লাইনের উপর থাকা বোল্ডারে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা বলে জানাচ্ছেন রেলের আধিকারিকরা। জোর কদমে চলছে উদ্ধার কাজ। বাসে করে যাত্রীদের কানপুরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনায় উঠছে নাশকতার তত্ত্ব।

উত্তর মধ্য রেলের তথ্য অনুযায়ী বারাণসী থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন। রাত আড়াইটে নাগাদ ঝাঁসির দিকে যাওয়ার সময় ট্রেনটি আচমকা বোল্ডারে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে পড়ে। ট্রেনের ইঞ্জিন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের কোনও খবর মেলেনি বলে জানিয়েছে রেল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স। বেলাইন হয়ে যাবার প্রতিটি বগি খতিয়ে দেখেন আধিকারিকরা। দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।


Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...