Friday, June 19, 2026

“like Indira Gandhi“:এবার টার্গেট মমতা, প্রাণনাশের হুমকি?

Date:

Share post:

“If someone had taken out Mamata Banerjee like they did Indira Gandhi, then…” আর জি কর-কাণ্ড নিয়ে ঘৃণ্যে রাজনীতি করতে গিয়ে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খুনের হুমকি দেওয়া হল। একটি নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় যখন প্রথম থেকেই কড়া বাংলার মুখ্যমন্ত্রী, দোষীদের ফাঁসি সাজার পক্ষে সওয়াল করেন, তখন তাঁকে জড়িয়েই কুৎসা করতে নেমে পড়েছে শূন্য হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলি। মৃত্যু নিয়ে রাজনীতি করতে নামা বিরোধীদের উস্কানি এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্যোশাল মিডিয়া তাঁকে খুনের হুমকিও দেওয়া হল একটি ইনস্টা অ্যাকাউন্টে। সেটিতে কলকাতা পুলিশকে ট্যাগ করেন একজন। সাইবার নজরদারি চালানোর সময় পোস্টটি পায় পুলিশ। সেটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।শনিবার, সন্ধেয় নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) একটি পোস্ট করেন কুণাল। সেখানে একটি পোস্ট করেন তৃণমূল নেতা। যেখানে লেখা, “সাইবার নজরদারি চলাকালীন, আমরা একজন ‘শ্যাম চৌহান’-এর করা একটি টুইট খুঁজে পেয়েছি যেখানে ‘কির্টিসোসিয়াল’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্পর্কে কলকাতা পুলিশকে ট্যাগ করেছে (ভিডিও লিঙ্ক: https://www.instagram.com/kirtisocial?igsh=MTJueXN1ajRtNHhubA= = ) যেখানে তিনি তাঁর ইনস্টাগ্রাম Story-তে পোস্ট করেছেন।
বিষয়টি ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায়:
If someone had taken out Mamata Banerjee like they did Indira Gandhi, then…
(কেউ যদি ইন্দিরা গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে যেত, তাহলে…)”
এই পোস্ট করে কুণাল প্রশ্ন তোলেন, “এবার কি ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের বার্তা বাজারে ছাড়া শুরু হল?”

আর জি করের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনে যখন মুখ্যমন্ত্রী নিজেই ফাঁসির দাবি জানাচ্ছেন, কলকাতা পুলিশের অধীন তদন্তে ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ধরা পড়েছে, তখন তাঁকেই টার্গেট করছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে এই পোস্ট অত্যন্ত গুরুতর। খালিস্তানি জঙ্গি আন্দোলনের জেরে ইন্দিরা গান্ধীকে হত্যা করে হয়েছিল। এই পোস্টে কি মমতাকেও খুনের হুমকি! প্রশ্ন তুলে সরব কুণাল (Kunal Ghosh)।






Related articles

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...