Saturday, June 13, 2026

কমলার কিস্তিমাৎ করতে তুলসির দাওয়াই! ট্রাম্প আনলেন নতুন অস্ত্র

Date:

Share post:

নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীকে হারাতে তারই অস্ত্র হাতে তুলে নিলেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে তর্কে হারাতে তারই দলের পুরোনো কর্মীর প্রশিক্ষণে ভরসা করছেন ট্রাম্প। ফলে ২০২০-র পরে ফের রাজনীতির প্রকাশ্য মঞ্চে ফের পা ফেলতে চলেছেন তুলসি গ্যাব্বার্ড।

২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে ডেমোক্রাটিক পার্টির হয়ে নির্বাচনী দৌড়ে ছিলেন তুলসি গ্যাব্বার্ড। কিন্তু নির্বাচনে সুবিধা করতে না পেরে রাজনীতি থেকে সাময়িক সরে দাঁড়ান। পরে ট্রাম্পের জোরে ফের নিজেকে প্রতিষ্ঠা করতে সফল হন। তবে স্বাভাবিকভাবেই তখন আর তিনি ডেমোক্রাটের কেউ নন। রিপাবলিক পার্টির পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প এবার তাঁরই সাহায্য নিতে চলেছেন কমলা হ্যারিসকে তর্ক-বিতর্কে হারাতে।

তবে ডেমোক্রাটের একজন হওয়ার পাশাপাশি তুলসি গ্যাবার্ড পরিচিতির মধ্যে উঠে এসেছিলেন কমলা হ্যারিসকে পরাজিত করেই। ২০১৯ সালে নির্বাচনের আগে কমলা হ্যারিসকেই বিতর্কে কার্যত কোণঠাসা করেছিলেন তুলসি। সেই কমলাকে ফের উত্তর দিতে সেই তুলসির ভরসায় ট্রাম্প। আগামী সপ্তাহে পেনসিলভানিয়ার দিকে নির্বাচনী প্রচারে যাবেন ট্রাম্প, কমলা হ্যারিস দুজনেই। সেই প্রচারের আগে পুরো প্রশিক্ষণ নিয়েই নামতে চাইছেন ট্রাম্প। আর সেই প্রশিক্ষণ এবার হবে প্রতিদ্বন্দ্বীর সবথেকে কঠিন প্রতিপক্ষের ভরসাতেই।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...