Sunday, June 21, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কি পাকিস্তান যাবেন বিরাট-রোহিতরা , কী বললেন বোর্ড সচিব ?

Date:

Share post:

আগামি বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে। এরই মধ্যে সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে না যাওয়ার কথা নাকি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, এশিয়া কাপের মতন অন্য জায়গায় ম্যাচের আয়োজনের কথা জানায় বিসিসিআই। আর এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজেদের অবস্থান জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

এদিন তিনি বলেন, “ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোনও নির্দিষ্ট অবস্থানও নেওয়া হয়নি। সময় এবং পরিস্থিতি তৈরি হলে আমরা অবশ্যই দল পাঠানোর কথা ভাবব।” আর সূত্রের খবর, ভারতীয় বোর্ডের এই অবস্থান উদ্বেগ বৃদ্ধি করছে পিসিবি কর্তাদের। জানা যাচ্ছে, আইসিসির কোনও প্রতিযোগিতায় ভারতীয় দল না থাকলে সমস্যায় পড়তে পারেন আয়োজকেরা। এমনকি সমস্যা হতে পারে আইসিসিরও। কারণ আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা এবং আইসিসিরও অধিকাংশ স্পনসর ভারতীয়। সে ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। আর এখানে সেটাই ভাবাচ্ছে আইসিসি এবং পিসিবি কর্তাদের।

বেশ কয়েক বছর ধরেই, রাজনৈতিক কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ২০২৩ সালে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে টিম ইন্ডিয়াকে পাঠায়নি বিসিসিআই। যদিও একদিনের বিশ্বকাপের সময় বাবর আজ়মদের ভারতে পাঠিয়েছিলেন পিসিবি কর্তারা।

আরও পড়ুন- রবিতে বাতিল ডুরান্ড কাপের ডার্বি: ভুলবার্তা এড়াতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি কুণালের

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...