Saturday, April 4, 2026

দেশে ফিরেই কান্নায় ভেঙে পড়লেন বিনেশ, স্বাগত জানাতে সাক্ষী-বজরং

Date:

Share post:

অশেষে দেশে ফিরলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। দেশে ফিরেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। বিনেশকে স্বাগত জানাতে ছিলেন সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া।

শনিবার দেশে ফিরেছেন বিনেশ। বিনেশকে স্বাগত জানাতে ছিলেন অনেক অনুরাগী। ছিলেন বজরং-সাক্ষীরা। পদক না এলেও তাঁর জন্য এমন আবেগী অভ্যর্থনা দেখার পর আবেগে ভেসে যান বিনেশ। স্থির থাকতে পারেননি তিনি। কেঁদে ফেলেন বিনেশ। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় বজরং পুনিয়া ও সাক্ষী মালিককে।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন বিনেশ। কিন্তু ফাইনালে নামার আগে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বাতিল করে দেওয়ায় তাঁকে। এরপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর দাবিতে মামলা করেছিলেন বিনেশ। কিন্তু তাতেও লাভ হয়নি। রুপো দেওয়া হয়নি বিনেশকে । ফাইনাল থেকে বাতিল হওয়ার পরই প্যারিস অলিম্পিক্স থেকে অবসর নেন বিনেশ।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...