Tuesday, April 7, 2026

নবান্নের নির্দেশ, সিভিক ভলান্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট চাইল লালবাজার

Date:

Share post:

আর জি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের পর কঠিন পরীক্ষার মুখে সিভিক ভলান্টিয়াররা (Civic Volunteer)। সূত্রের খবর, লালবাজার থেকে কলকাতা পুলিশের (Kolkata Police) সমস্ত থানা ও সমস্ত ইউনিটকে নোটিশ পাঠিয়ে সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। নবান্নের (Nabanna)নির্দেশ অনুযায়ী মহিলা পুরুষ নির্বিশেষে সব সিভিক ও হোম গার্ডদের সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে খোঁজ নিতে বলা হয়েছে।

সরকারি হাসপাতালে মহিলা ডাক্তার ধর্ষণ – খুনের ঘটনায় মূল অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। তাঁর বিরুদ্ধে নেশা করার অভিযোগ ওঠায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। নবান্নের কথা মেনে তড়িঘড়ি কলকাতার সব থানাকে তাদের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে বিস্তারিত তথ্য সদর দফতরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়ারদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তাদের কাজের মূল্যায়নও তুলে ধরতে হবে রিপোর্টে। আগামী সাত দিনের মধ্যে সব তথ্য জমা দিতে হবে।


Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...