Monday, April 6, 2026

আর জি কর নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা, শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ

Date:

Share post:

রাজ্য জুড়ে নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন হচ্ছে। বিচার চেয়ে কর্মবিরতির পথে ডাক্তাররা। সিবিআই মঙ্গলবার মামলা হাতে নেওয়ার পরেও তদন্তের অগ্রগতি নিয়ে কিছুই প্রকাশ্যে আসেনি, হয়নি নতুন গ্রেফতারি বা আটক। এবার সেই আর জি কর নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির বেঞ্চ মঙ্গলবারই মামলা শুনবে।

রাজ্যের হাইকোর্টে ইতিমধ্যেই মামলা হয়েছে। যে মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। সিবিআই প্রায় পাঁচদিন জিজ্ঞাসাবাদের পরেও দিশা দিতে পারেনি আর জি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায়। অথচ গোটা দেশে বারবার ডাক্তারদের কর্মবিরতিতে ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। এবার সেই মামলা গড়ালো সুপ্রিম কোর্টে।

আর জি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনা ও সেই সংক্রান্ত সব মামলা শুনবে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে মঙ্গলবার এই মামলা সবার আগে রাখার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনার প্রতিবাদ ও রাজ্যগুলির আইন শৃঙ্খলা নিয়ে প্রতি দু ঘণ্টায় রিপোর্ট তলব করেছে। সিবিআই দ্রুত এই মামলার তদন্ত না করলে অশান্তি বাড়তে পারে, এমন আশঙ্কা কেন্দ্রের সরকারও করছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...