Monday, April 13, 2026

এবার মুম্বাইয়ে নাইট ডিউটিতে কর্মরত মহিলা চিকিৎসককে হেনস্থা মদ্যপ রোগীর

Date:

Share post:

কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনায় উত্তাল গোটা দেশ । সেই ঘৃণ্য ঘটনার রেশ কাটতে না কাটতেই মুম্বাইয়ে ফের এক চিকিৎসককে হেনস্থার ঘটনা প্রকাশ্যে এল। অভিযোগ, রবিবার ভোররাতে মুম্বাইয়ে সিওন হাসপতালে নাইট ডিউটিতে কর্মরত মহিলা চিকিৎসকের ওপর মদ্যপ অবস্থায় চড়াও হন রোগী ও তার সাঙ্গপাঙ্গরা। জানা গিয়েছে, ভোর রাতে ওই রোগী হাসপতালে জখম অবস্থায় ভর্তি হন।রোগীর সঙ্গে আরও চার পাঁচজন আসে। তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন।

জানা গিয়েছে , ওই মহিলা চিকিৎসক যখন রোগীকে প্রাথমিক চিকিৎসা করতে যান, তখন সকলে মিলে ওই মহিলা চিকিৎসকের উপর চড়াও হন। তারা গালিগালাজ করে থেমে থাকেননি। ওই মহিলা চিকিৎসকের পোশাক ধরেও টানাটানি করা হয় । ঘটনাতে আহত হন ওই মহিলা চিকিৎসক। হাসপাতাল থেকে পালিয়ে যান রোগী ও তার সাঙ্গপাঙ্গরা।

ইতিমধ্যে ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুম্বইয়ের রেসিডেন্স চিকিৎসকদের সংগঠন। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় ফের প্রমাণ হল, মহিলারা কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়।

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...