Thursday, June 25, 2026

আর জি কর কাণ্ড : দোষীদের শাস্তির দাবিতে এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রতিবাদ

Date:

Share post:

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনে তোলপাড় রাজ্য তথা দেশ। দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছেন বিভিন্নস্তরের মানুষ। চলছে মিটিং মিছিল থেকে মোমবাতি জ্বেলে প্রতীকী প্রতিবাদ। এবার আরজি করের ঘটনায় বিচার চেয়ে পথে নামলেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের মেয়েরাও। শনিবার মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র বাঙালি বা ভারতের বিভিন্ন প্রদেশের মানুষ নন, তার সাথে যোগদান করেছিলেন সাধারণ অস্ট্রেলিয়ান মানুষও।

জমায়েতের প্রধান তিন আয়োজক ছিলেন তিলোত্তমা গুহ, ঋজুতা দে এবং স্বস্তিকা গাঙ্গুলি। তারা একে একে পুরো পরিস্থিতি তুলে ধরেন এবং তারপর উপস্থিত সকলে নিজেদের ক্ষোভের দিকটি তুলে ধরেন। ঋজুতা দে-র দাবি, কর্মক্ষেত্রের পাশাপাশি ঘরে ও বাইরে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেই সঙ্গে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা।

আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি এবং মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বুধবার মাঝরাতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমেছিলেন মেয়েরা। আয়োজিত হয় ‘মেয়েদের রাতদখল’ কর্মসূচি। এবার মেয়েদের ‘রাত দখলের’ ডাক পৌঁছে গেল সুদূর অস্ট্রেলিয়াতেও। ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে পথে নামেন অনেকেই। মিউনিখ, লন্ডনেও প্রবাসী ভারতীয়দের একাংশ বিক্ষোভ দেখিয়েছে।

আরও পড়ুন- মেয়ের ডায়েরির ‘ছেঁড়া পাতা’-র ছবি তাঁর কাছে রয়েছে, দাবি আরজি করের মৃত চিকিৎসকের বাবার

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...