Wednesday, June 24, 2026

বিরল দৃশ্য ভারতবর্ষে!  কিছুক্ষণের মধ্যেই দেখা মিলবে ব্লু মুনের

Date:

Share post:

ফের বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে ভারতবাসী। সোমবার রাতে ভারতের আকাশে দেখা যাবে ‘সুপারমুন’! এটি ব্লু মুনও। আগেই বলা হয়েছিল, সুপারমুন দেখা যাবে চলতি বছরে ৪ বার। বিজ্ঞানীরা জানিয়েছেন, আর কিছুক্ষণ পরে অর্থাৎ আজ মধ্যরাতে আকাশে বছরের প্রথম সুপারমুনের দেখা মিলবে।

সুপারমুন বা ব্লু মুন আসলে কী?

নাসা বলছে, পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যখন চাঁদ অবস্থান করে, তখনই সুপারমুন দেখা যায়। এই সময় পৃথিবী থেকে চাঁদকে সবচেয়ে বড় এবং উজ্জ্বল দেখায়। এই নামকরণ করেন ১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে। একইসঙ্গে ব্লু মুনের সঙ্গে কিন্তু নীল রঙের কোনও সম্পর্ক নেই! যে কোনও ঋতুর তৃতীয় পূর্ণিমাকে বলা হয় ব্লু-মুন। ১৯ তারিখেই চলতি ঋতুর তৃতীয় পূর্ণিমা। আজ পূর্ণিমার রাতে আকাশে দেখা যাবে এই বিরল সুপার-ব্লু-মুন।

কোথায় কখন দেখা যাবে

* ভারতে ১৯ অগাস্ট রাত ১১টা ৫৬মিনিট থেকে ২০ অগাস্ট ভোর পর্যন্ত দেখা যাবে সুপারমুন
* নেপালে সুপারমুন দেখা যাবে ২০ অগাস্ট সকালে
* পশ্চিমি দেশগুলিতে ১৯ তারিখ রাতে।

আরও পড়ুন- পুলিশের সৌজন্যে মুছল অভিমান, আর জি করে অভিনব রাখি উৎসব

২০২৪ সালের পরবর্তী সুপারমুনের দেখা মিলবে আগামী ১৭ সেপ্টেম্বর। তারপর ১৭ অক্টোবর। চলতি বছরের চতুর্থ সুপারমুনটি দেখা যাবে ১৫ নভেম্বর।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...