Wednesday, June 24, 2026

পুলিশের সৌজন্যে মুছল অভিমান, আর জি করে অভিনব রাখি উৎসব

Date:

Share post:

গোটা রাজ্যে, সোশ্যাল মিডিয়ায় যখন কলকাতা পুলিশের বিরুদ্ধে এক প্রকার উস্কানিমূলক চক্রান্ত চলছে, সেই সময় খোদ আর জি কর হাসপাতালে পুলিশের হাত থেকে রাখি পরলেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। অন্যদিকে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বিচারের দাবিতে বিচারের দাবি জানানো আর্ম ব্যান্ড বাঁধলেন পুলিশকর্মীরাও।

রাখির দিন আর জি করের পড়ুয়ারা সিদ্ধান্ত নিয়েছিলেন এবছর তাঁরা কালো রাখি পরবেন। নির্যাতিতার বিচারের দাবির পাশাপাশি তাতে নিরাপত্তার দাবির কথা থাকবে। সকাল থেকে সেই মতই রাখি পরেননি তাঁরা। সকালে সেখানেই বিচারের দাবি জানিয়ে কালো ব্যান্ড পরেন। আর তারপরেই আর জি করের পরিবেশ যেন একটু হালকা হয়ে যায়।

কলকাতা পুলিশের ছোট্ট প্রতীক দেওয়া রাখি পরার অনুরোধ ফেলেননি আর জি করের আন্দোলনকারী ডাক্তাররা। সৌভ্রাত্বের প্রতীক কলকাতা পুলিশের থেকে গ্রহণ করেন পুরুষ থেকে মহিলা ডাক্তাররা। তাঁরা জানান, যে কোনও সমস্যায় আগে কলকাতা পুলিশকেই প্রয়োজন হবে। যেন তাঁদের পাশে পান, সেই আশাতেই তাঁদের থেকে রাখি পরেছেন তাঁরা।

কলকাতা পুলিশকর্মীরা জানান, যা ঘটেছে তার সঠিক বিচার তাঁরাও দাবি করছেন। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন কিছু কোনওদিনও না ঘটে তার প্রার্থনাও তাঁরা করেন। কলকাতা পুলিশকেও নিরাপত্তায় যে কোনও পরিস্থিতিতে পাশে পাওয়ার দাবি জানান পড়ুয়ারা।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...