Tuesday, June 23, 2026

তিন তালাক আইন মুসলিম মহিলাদের রক্ষক হয়নি: আদালতে দাবি কেন্দ্রের

Date:

Share post:

২০১৭ সালে কেন্দ্রের তিন তালাকের যে আইন ছিল তা কোনওভাবে মুসলিম মহিলাদের সামাজিকভাবে রক্ষা করতে পারেনি। সুপ্রিম কোর্টে তিন তালাক আইন বিরোধী মামলার উত্তরে জানালো কেন্দ্র। ২০১৯ সালে তিন তালাক বিরোধী আইনের প্রতিরোধ করতে গিয়ে মুসলিম বিবাহ বিচ্ছেদের ঘটনার উদাহরণ তুলে ধরেন কেন্দ্রের আইনজীবী।

তিন তালাক নিয়ম সামাজিকভাবে বিয়ের গুরুত্বকে কমিয়ে দিয়েছিল। সেই সঙ্গে মুসলিম মহিলাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। তাঁদের পুলিশের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনও উপায় খোলা থাকত না, আদালতে দাবি করে কেন্দ্র। মুসলিম মহিলাদের সামাজিক সম্মান রক্ষা করতে তাই ২০১৯ সালে তিন তালাক বিরোধী আইন আনা হয়।

এই আইনের বিরোধিতায় মুসলিমদের সংগঠন এই আইনকে সংবিধান বিরোধী বলে দাবি করেন। কেন্দ্রের দাবি, ২০১৭ সালে তালাককে সংবিধান বিরোধী বলা হলেও তাতে বিবাহ বিচ্ছেদের সংখ্যা কমানো যায়নি। তাই তিন তালাককে আইনানুগ অপরাধের তালিকায় নিয়ে আসা হয়।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...