Friday, June 12, 2026

সরাসরি মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি! ছাত্রীকে গ্রেফতার লালবাজারের

Date:

Share post:

আর জি করের ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে বহু সোশ্যাল মিডিয়া পোস্টে নির্যাতিতার পরিচয় প্রকাশ থেকে ভুল তথ্য পরিবেশন অব্যাহত। গত কয়েকদিন ধরে সেই সব পোস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে কলকাতা পুলিশ। এবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া কলেজ ছাত্রীকে গ্রেফতার করল লালবাজার।

সোশ্যাল মিডিয়া পোস্টে কীর্তি শর্মা নামে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অন্যদের প্ররোচনা দেওয়ার মতো পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ইন্দিরা গান্ধীর মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া হয়। সেই পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে ওই ছাত্রী দাবি করেন যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হত্যা করলে তিনি তাঁকে সমর্থন করবেন। যদি কেউ এই কাজ না করেন তাহলে তিনি নিজেই এই কাজে এগিয়ে আসবেন। এবং সেক্ষেত্রে তিনি কাউকে নিরাশ করবেন না।

এরপরই এই পোস্ট ঘিরে দুই ধরনের মতামত সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। প্রথমে কলকাতা পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয় কীর্তি শর্মা নামে ওই দ্বিতীয় বর্ষের ছাত্রীকে। পরে লালবাজার গ্রেফতার করে কীর্তিকে।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...