Saturday, June 20, 2026

স্কুলে ভুয়ো NCC ক্যাম্পের নামে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার অধ্যক্ষ-সহ ১১

Date:

Share post:

ভুয়ো এনসিসি ক্যাম্পের (NCC) নামে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে উত্তাল তামিলনাড়ু (Tamilnadu)! তামিলনাড়ুর কৃষ্ণগিরির ওই ক্যাম্পে গিয়ে যৌন হেনস্থার শিকার কমপক্ষে ১৩ ছাত্রী। প্রাথমিকভাবে নির্যাতিতা ছাত্রীদের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে দায়ের হয়েছে মামলা। গ্রেফতার করা হয়েছে প্রশিক্ষণ শিবিরের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, একই স্কুলের আরও দুই শিক্ষক এবং এক সাংবাদিক-সহ মোট ১১ জনকে।


পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর একটি বেসরকারি স্কুলে ওই এনসিসি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। আয়োজকেরা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, এই জাতীয় শিবিরের আয়োজন করলে স্কুল একটি এনসিসি ইউনিটের মর্যাদা অর্জন করবে। অভিযোগ, কিছু খতিয়ে না দেখেই ওই ক্যাম্পের অনুমোদন দিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ। চলতি মাসের প্রথম দিকে তিন দিনের ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। তাতে ১৭ জন ছাত্রী-সহ মোট ৪১ জন পড়ুয়া অংশ নিয়েছিল। ছাত্রীদের রাতে থাকার জন্য তিন দিন স্কুলের দোতলায় ব্যবস্থা করা হয়। ছাত্রদের জন্য আলাদা ব্যবস্থা হয়। তবে ক্যাম্পের তদারকির জন্য স্কুলের কোনও শিক্ষককেই নিয়োগ করা হয়নি বলে অভিযোগ।

আর সেই সুযোগে বাইরে লোক ডেকে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যদিও ঘটনাটি প্রকাশ্যে আসার পর তা পুলিশকে জানানোর পরিবর্তে বিষয়টি ধামাচাপা দিতেই উঠেপড়ে লাগে স্কুল কর্তৃপক্ষ। এরপরেই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতাদের পরিবার। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আয়োজকরা অন্যান্য স্কুলগুলিতেও একই রকম ক্যাম্পের আয়োজন করেছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...