Friday, April 3, 2026

যুবভারতীতে গ্রেফতারির প্রতিবাদ! দুই প্রধানের সমর্থকদের একজোট হওয়ার আহ্বান সুখেন্দুর 

Date:

Share post:

‘‘আমি সমস্ত ফুটবল এবং ক্রীড়া সমর্থকের কাছে আবেদন জানাচ্ছি, যুবভারতীর সামনে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক জমায়েতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের পুলিশের গ্রেফতারির বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে হবে। রবিবার সল্টলেকে (Salt Lake) যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ফুটবল সমর্থকদের জমায়েতে পুলিশি দমনের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদের দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)।

রবিবার রাতে এক্স হ্যান্ডেলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকদের একত্রে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। যেভাবে পুলিশ রবিবারের শান্তিপূর্ণ অবস্থানের উপর লাঠিচার্জ করেছে, ফুটবল সমর্থকদের যে ভাবে আটক করা হয়েছে, তার বিরোধিতা করেছেন সুখেন্দু। সেই সঙ্গে কলকাতা ময়দানের দুই প্রধানকে একত্রিত হয়ে গর্জে ওঠার ডাকও দিয়েছেন।রবিবার ডুরান্ড কাপে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। তবে শেষ মুহূর্তে ডার্বি বাতিল করে দেওয়া হয়। ডার্বি চলাকালীন আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল। মাঠেই প্রতিবাদ জানাতেন সমর্থকেরা।
তবে ডার্বি বাতিলের পর যুবভারতীর সামনে সেই প্রতিবাদ জানাবেন বলে জমায়েত হয়েছিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের হাজারো সমর্থক। পরে জমায়েতে যোগ দেন মহামেডান ক্লাবের কিছু সমর্থক। এর আগে অবশ্য সাংবাদিক সম্মেলন করে যুবভারতী সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করে বিধাননগর পুলিশ। তবে তাতে দমেননি বিক্ষোভকারীরা। অভিযোগ, ফুটবল সমর্থকদের শান্তিপূর্ণ জমায়েতের উপর পুলিশ লাঠিচার্জ করে। বেশ কয়েক জনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন সুখেন্দু।
</div

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...