Thursday, June 25, 2026

মেন্টর হিসেবে জহিরের সঙ্গে কথা লখনউ-এর : সূত্র

Date:

Share post:

২০২৫ আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে জাহির খানকে। ২০২৩ সালে লখনউর মেন্টরের ভূমিকায় ছিলেন গৌতম গম্ভীর। তবে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকায় দেখা যায় গম্ভীরকে। আর এবার সূত্রের খবর লখনৌর মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে জাহিরকে।

গম্ভীর লখনউয়ের দায়িত্ব ছাড়ার পর থেকে সেই দলে কোনও মেন্টর ছিন না। সঞ্জীব গোয়েঙ্কার দল এবারে মেন্টরের সন্ধানে। তাই জাহিরের সঙ্গে কথা বলছেন বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, জাহিরকে দলে নিলে একসঙ্গে দু’জনের কাজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। প্রথমত তিনি গম্ভীরের জায়গায় মেন্টরের দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে পেস বোলিং কোচ বা পরামর্শদাতার ভূমিকাও পালন করতে পারবেন। আগে এই দায়িত্বে ছিলেন মর্নি মর্কেল। তিনি এখন ভারতীয় দলের বোলিং কোচ।

প্রথমে ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে জাহির দায়িত্ব নিতে পারেন বলে শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই দায়িত্ব দেওয়া হয়েছে মর্কেলকে। তবে তরুণদের তৈরি করার অভিজ্ঞতা জাহির খানের রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স দলে সেই কাজ করেছেন তিনি। ভারতীয় দলে থাকাকালীন সিনিয়র হিসাবে তরুণ পেসারদের তৈরি করার দায়িত্বও নিয়েছিলেন জাহির।

আরও পড়ুন- অলিম্পিক্সে পদক হাতছাড়া, বিনেশকেই দায়ী করল ক্যাস

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...