Thursday, June 25, 2026

হুড়মুড়িয়ে ভাঙল জলবিদ্যুৎ কেন্দ্র! ফের ধসের কবলে সিকিম

Date:

Share post:

পাহাড়ের একটা বিরাট দেওয়াল একেবারে খেলনার মতো খুলে চলে এলো। আর তার তলায় চাপা পড়ল খেলনার মতো দাঁড়িয়ে থাকা বাড়ি, দেশলাইয়ের মতো ভেঙে গেল তাপবিদ্যুৎ কেন্দ্রের টাওয়ার থেকে যন্ত্রপাতি। প্রবল বর্ষায় বারবার ছোট ছোট ধসের কবলে পড়ার পরে মঙ্গলবার সকালে একেবারেই ধ্বংসস্তূপের আকার নিল সিকিমের সিংথামের এনএইচপিসি-র তিস্তা স্টেজ ফাইভ জলবিদ্যুৎ কেন্দ্র এলাকা।

মঙ্গলবার অন্যান্য দিনের মতই সকালে কাজ শুরু করার প্রক্রিয়া শুরু করেন সিংথামের বালুয়াটারে ন্যাশানাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের কর্মীরা। কয়েকদিন ধরেই এলাকায় বিভিন্ন ছোট ছোট ধসের ঘটনা ঘটেছে। বেশিরভাগ শ্রমিককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। সেই সঙ্গে বৃষ্টিতেও বিরাম নেই। তবে এদিন সকালে রীতিমত প্রাণ হাতে করে পালিয়ে এলেন কর্মীরা।

শ্রমিকদের তোলা ভিডিওতে দেখা গিয়েছে ধস নামা শুরু হতেই নিরাপদ দূরত্বে সরে যান তাঁরা। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাহাড়ের বিরাট অংশ। খেলনার মতো তার গ্রাসে চলে যায় জলবিদ্যুৎ কেন্দ্রের বাড়ি, যন্ত্রপাতি। তখনও যাঁরা সেই এলাকার কাছাকাছি ছিলেন তাঁদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার হুড়োহুড়িও দেখা যায়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...