Sunday, March 15, 2026

হলিউডের বাতাসেও ‘বিচারের দাবি’, আরজি কর কাণ্ডে পথে প্রতিবাদ প্রবাসী ভারতীয়দের

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ট্রেনি ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল মার্কিন মুলুকে। চিকিৎসকের মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া, হুগলি থেকে হিউস্টন। এবার বিচারের দাবিতে লস অ্যাঞ্জেলসের (protest in Los Angeles) নিকটবর্তী এলাকার প্রবাসী ভারতীয়দের (বিশেষত বাঙালিদের) প্রতিবাদের ছবি ধরা পড়ল।

রবিবার (১৮ আগস্ট ২০২৪) প্রবাসে থাকা বাঙালিরা জমায়েত করেছিলেন হলিউড পার্কে। কারো হাতে কালো পতাকা কারোর আবার ‘WE WANT JUSTICE’ লেখা পোস্টার। সকলেই বলছেন আর জি কর কাণ্ডের বিচার চাই। দিনের পর দিন এভাবে চলতে পারেনা। ধর্ষককে উপযুক্ত শাস্তি দিতেই হবে। লস অ্যাঞ্জেলসের প্রতিবাদীরা জানাচ্ছেন, শুধু এই একটা দিন নয়, প্রবাসের চরম ব্যস্ত জীবনের মধ্যেও যতক্ষণ না পর্যন্ত দোষী শাস্তি পাচ্ছেতাঁরা নৃশংস বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে তাঁদের এই প্রতিবাদ চালিয়ে যাবেন। দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া ধর্ষণের মতো সামাজিক ব্যাধি কোনদিনই দূর হবে না বলেই মত তাঁদের।


spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...