Monday, April 13, 2026

নাবালিকাদের যৌন আচরণ নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ খারিজ শীর্ষ আদালতের

Date:

Share post:

কিশোরীদের যৌন সংযম নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিতর্কিত পর্যবেক্ষণ নস্যাৎ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কিশোরীর সঙ্গে যুবকের সম্পর্ক চলাকালীন মেয়েটিকে ধর্ষণের অভিযোগ ওঠে বিরুদ্ধে। নিম্ন আদালতে যুবক দোষী সাব্যস্ত হলেও কলকাতা হাইকোর্ট তাঁকে বেকসুর খালাস করে দেয়।গত বছর ১৮ অক্টোবর একটি মামলার শুনানি চলাকালীন পর্যবেক্ষণে আদালত জানিয়েছিল ‘কিশোরীদের যৌন সংযম নিয়ন্ত্রণে রাখা উচিত।’ শুধু তাই নয় “দু মিনিটের তৃপ্তির জন্য সেই নিয়ন্ত্রণ হারানো উচিত নয়’বলে মন্তব্য করে হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস (Chittaranjan Das) এবং বিচারপতি পার্থসারথি সেনের (Partha Sarathi Sen) বেঞ্চ। আজ সেই বিতর্কিত পর্যবেক্ষণ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (SC)।

কিশোর-কিশোরীদের সম্মতিক্রমে সহবাসে পকসো ধারা প্রয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জল ভুঁইয়ার বেঞ্চ জানায় এই ধরনের বিষয়গুলি অত্যন্ত সংবেদনশীল। তাই সে ক্ষেত্রে কী ভাবে রায় লিখতে হবে, তার নির্দেশিকা জারি করা হয়েছে। কিশোর-কিশোরীদের সম্পর্কিত মামলায় বিশেষ সতর্ক থাকতে হবে। দোষীর কী শাস্তি হবে তা ঠিক করতে বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।


Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...