Monday, April 13, 2026

R G KAR: আজই স্বতঃপ্রণোদিত মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে

Date:

Share post:

আর জি করে (R G Kar Madical College And Hospital) তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যাওয়ার পরেও কোনও উল্লেখযোগ্য অগ্রগতি প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিত মামলা করেছে শীর্ষ আদালত। (Supreme Court) আজই সেই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।

রাজ্য তথা দেশজুড়ে তিলোত্তমার মর্মান্তিক পরিণতির বিচার চেয়ে আন্দোলন হচ্ছে। কর্মবিরতিতে আর জি করের জুনিয়র ডাক্তাররা। CBI মঙ্গলবার মামলা হাতে নেওয়ার পরেও তদন্তের অগ্রগতি নিয়ে কিছুই প্রকাশ্যে আসেনি। হয়নি নতুন গ্রেফতারি বা আটক।সুপ্রিম কোর্টের দুই আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি লিখে এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার আর্জি করেন। এই পরিস্থিতিতে আর জি কর নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট।

আর জি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় রাজ্যের হাইকোর্টে ইতিমধ্যেই মামলা হয়েছে। যে মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। সিবিআই টানা জিজ্ঞাসাবাদের পরেও দিশা দিতে পারেনি। অথচ গোটা দেশে বারবার ডাক্তারদের কর্মবিরতিতে ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। এবার সেই ঘটনা ও সেই সংক্রান্ত সব মামলা শুনবে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে মঙ্গলবার এই মামলা সবার আগে রাখার জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

 

Related articles

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...