Friday, April 3, 2026

যোগী রাজ্যে সিবিআই আতঙ্কে কেন্দ্রীয় সরকারি আত্মঘাতী আধিকারিক

Date:

Share post:

যোগী রাজ্য উত্তর প্রদেশে সিবিআইয়ের (CBI) আতঙ্কে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর আত্মহত্যার ঘটনা। পোস্ট অফিসে আর্থিক দুর্নীতি। তদন্তে হাতে পেয়ে অভিযানে নামে সিবিআই। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের পর আত্মহত্যা করলেন ওই পোস্ট অফিসে কর্মরত এক আধিকারিক।

জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে প্রধান ডাকঘরে অভিযান চালান সিবিআই (CBI) আধিকারিকরা।এই পোস্ট অফিসের এক অবসরপ্রাপ্ত ফিল্ড অফিসার-সহ ৮ জনেরও বেশি কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এরপর আজ, বুধবার সকালে আলিগড়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেন পোস্ট অফিসারের সুপারিনটেনডেন্ট ত্রিভুবনপ্রতাপ সিং। নিজের লাইসেন্স প্রাপ্ত পিস্তল থেকে গুলি করেন নিজেকেই! ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পোস্ট অফিসে সিবিআই অভিযানের কারণে মানসিক চাপ ছিলেন ত্রিভুবনপ্রতাপ। সেকারণেই এই আত্মহত্যা।

আরও পড়ুন:সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের প্রশ্নের মুখে আর জি করের নতুন সুপার বুলবুল

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...