Friday, April 3, 2026

লাজং ম্যাচের আগে সতর্ক লাল-হলুদ কোচ কুয়াদ্রাত

Date:

Share post:

ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ লাজং এফসি।বুধবার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ে। ঘরের মাঠে লাজং বরাবরই শক্ত গাঁট। অতীতে আই লিগে বারবার তিন প্রধানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মেগা ম্যাচের আগে তাই বেশ সতর্ক লাল-হলুদ কোচ।নক আউটের লড়াইয়ে ৯০ মিনিটে ম্যাচ পকেটে পুরতে মরিয়া লাল-হলুদের স্প্যানিশ কোচ কুয়াদ্রাত।
ডার্বি বাতিল হওয়ায় বদলে গিয়েছে ডুরান্ড কাপের চিত্রনাট্য। বিতর্কের মাঝে ফুটবলারদের ফোকাস ধরে রাখতে মরিয়া লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। এফসি গোয়া বনাম লাজং এফসি ম্যাচের ভিডিও ফুটেজ দেখে পরিকল্পনা গড়ছেন স্প্যানিশ কোচ। দুরন্ত ফিটনেস প্রতিপক্ষের সম্পদ। প্রচণ্ড গতিতে প্রতি আক্রমণ শানানো এই দলের বিশেষত্ব। দুই উইং-হাফ বেশ বিপজ্জনক। সেটা নিয়ে চিন্তিত ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

মরশুমের প্রথম তিন ম্যাচে মোট আট গোল করেছে ইস্টবেঙ্গল। দিমিত্রিয়স দিয়ামান্তাকস, মাদিহ তালাল, ডেভিড লালহানসাঙ্গা, সল ক্রেসপোরা গোলের মধ্য আছেন। কলকাতায় শেষ দু’দিন ঠিক মতো অনুশীলন না করলেও এদিন শিলংয়ে দলের সঙ্গে প্র্যাকটিস করলেন ক্লেটন সিলভা। ফলে আক্রমণ নিয়ে তেমন ভাবনা নেই। কোচ কুয়াদ্রাতের চিন্তা রক্ষণ। তিন ম্যাচে পাঁচ গোল খাওয়ার লাল-হলুদ রক্ষণে চোট সমস্যায় নেই অনেকেই।

বুধবার সন্ধ্যায় শিলং লাজংয়ের বিরুদ্ধে নামার আগে দল তৈরি বলেই বার্তা ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের। সফরের ক্লান্তি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলেই মনে করছেন তিনি। দলের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে কুয়াদ্রাত বলেছেন, আমরা ম্যাচের জন্য তৈরি। জানি, দল অনেকটা পথ যাত্রা করে এসেছে। তবে আমরা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সময় পেয়েছি।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...