Sunday, April 5, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ! এবার আর জি করে ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড ৩ পুলিশ অফিসার

Date:

Share post:

তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে গত ১৪ আগস্ট মধ্যরাতে মেয়েদের রাতের দখল কর্মসূচির দিন আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর ঘটনা ঘটে। কোনও কোনও মহল থেকে এই ঘটনার জন্য সরাসরি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়। শুরু হয় তুমুল বিতর্ক। এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২ ACP ও ১ ইন্সপেক্টর! সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে লালবাজার।

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের প্রতিবাদে সেদিন ‘রাত দখল’ কর্মসূচি পালিত হয়েছিল কলকাতায়। মধ্যরাতে যখন শহরের রাস্তায় নেমেছিলেন মহিলারা, তখন আর জি করে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতী। কোথাও বেড, কোথাও আইসিইউ, কোথাও ফ্রিজ তো কোথাও এমআরআই মেশিন ভেঙে গুঁড়িয়ে হয়। যে ৩ পুলিস আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা ঘটনার দিন আর জি করের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে।

এর আগে, আরজি করে ভাঙচুরের ঘটনার ভিডিও দেখিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, ‘সেদিন রাত্রিবেলায় রাত দখলের কর্মসূচি ডাকার পরে বহু জায়গায় অনেক মানুষের জমায়েত হয়েছিল। আমরা আইনশৃঙ্খলা রক্ষা ও মহিলাদের নিরাপত্তার জন্য় ব্য়বস্থা নিয়েছিলাম। সারা রাত শহরের সর্বত্রই বাহিনী মোতায়েন করা হয়েছিল, ডিভিশনাল ডিসি নিজে ছিলেন। সকলকেই চড়ান্ত সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়েছিল’।

পুলিস কমিশনারের আরও বক্তব্য ছিল ‘স্বতঃস্ফূতভাবে লোক এসেছিল। নির্দিষ্ট কোনও নেতা ছিল না। ফলে কত লোক আসবে, সেটা বোঝা সম্ভব ছিল না। আমরা ফেসবুকে পেজে ছবি পোস্ট করেছি, ভিডিও পোস্ট করেছি। যেকোনও লোক আমাদের তথ্য দিতে পারে। গ্রেফতারির ক্ষেত্রে রাজনীতিং রং দেখা হবে। আপনি যদি জানেন যে, এই লোকটি উপস্থিত ছিল, সে যেকোনও রাজনৈতিক দলের হতে পারে, আমরা ব্য়বস্থা নেব’।

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রক্তদান কর্মসূচি বিশ্বকোষ পরিষদের

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...