Saturday, June 20, 2026

আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার রিপোর্ট দেবে সিবিআই

Date:

Share post:

কোথাও আন্দোলন কোথাও বিক্ষোভ, দাবী একটাই ‘বিচার চাই’ । বিগত কয়েকদিনে কলকাতা তথা রাজ্যজুড়ে ঠিক এই স্লোগান হয়েছে। আরজি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) মর্মান্তিক ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত মামলা করে একগুচ্ছ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। আজ লক্ষ্মীবারে দ্বিতীয় শুনানি। সুপ্রিম নির্দেশ মেনে আজ কী রিপোর্ট জমা দেয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI), সেদিকে নজর গোটা দেশের।

কলকাতার আর জি কর হাসপাতালে (R Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। প্রথমে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ (KP) তারপর আদালতের (Calcutta High Court) নির্দেশে তা যায় সিবিআই-এর হাতে। এবার কলকাতা আদালতের থেকেও মামলা সরল সুপ্রিম কোর্টে (SC)। মঙ্গলবার প্রথম শুনানিতে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের পাশাপাশি সিবিআই কে প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য দুদিনের সময় দিয়েছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই সময়সীমা শেষ হচ্ছে আজ। দায়িত্ব নেবার পর ন’দিন কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই কাউকে অ্যারেস্ট করতে পারিনি। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় এজেন্সির দক্ষতা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার জুনিয়র ডাক্তারদের তরফে সিজিও কমপ্লেক্সের (CGO) সামনে প্রতিবাদ সংগঠন করা হয়। ডাক্তারের মৃত্যুর ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অন্যতম অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার তদন্তের আপডেট রিপোর্টে নতুন কোন নাম তুলে ধরবে গোয়েন্দা সংস্থা, সেটাই দেখার। একই সঙ্গে স্বাধীনতার মধ্যরাতে আর জি কর হাসপাতালে যে হামলার ঘটনা ঘটেছিল সেই হিংসার তদন্তের স্ট্যাটাস রিপোর্টও আজ সুপ্রিম কোর্টে জমা দেবে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...