Saturday, June 27, 2026

শহরের দুই সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে পথেই মৃত্যু দুর্ঘটনায় জখম তরুণের

Date:

Share post:

এ কেমন প্রতিবাদের ভাষা, যেখানে শুরু হয় মৃত্যু মিছিল! অসহায়, গরিব মানুষ পাচ্ছে না চিকিৎসা পরিষেবা! আর জি করের ঘটনায় সবাই মর্মাহত। সকলেই দোষীদের শাস্তি চাইছে। কিন্তু একের পর এক প্রাণ বলি দিয়ে প্রতিবাদ! সুপ্রিম কোর্ট বলার পরেও উঠছে না চিকিৎসকদের কর্মবিরতি! এর বিচার কে করবে? জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির (Dictor Strike) বলি হতে হল এক দরিদ্র তরুণকে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের কাঁটাতলার বাসিন্দা তোফাজ্জেল গাজি নামে ওই যুবক বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন সপ্তাহখানেক আগে। প্রথমে তাঁকে টাকি, পরে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে নিয়ে আসা হয় এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তির জন্য। কর্মবিরতি (Doctor Strike) চলায় তোফাজ্জেলকে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ভ্রান্তের মতো পরিবারের লোক শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরতে থাকে জখম তোফাজ্জেলকে নিয়ে। সঠিক সময় চিকিৎসা না পেয়ে ক্রমশ সংকটজনক হয়ে ওঠে সে। নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। সেখানেও কর্মবিরতি। ফলে একই অবস্থা। অগত্যা তোফাজ্জেলের বাবা ছেলেকে বাঁচাতে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ততক্ষণে ছেলে কোমায় চলে গিয়েছেন।

এদিকে নার্সিংহোমে দু’দিনে বিল উঠে যায় ১ লক্ষ ২০ হাজার টাকা। তোফাজ্জেলের বাবা ইটভাটার শ্রমিক। বিলের এই পরিমাণ টাকা তাঁদের কাছে কম নয়। এদিকে ছেলের অবস্থার কোনও উন্নতি হয় না। সেখানকার চিকিৎসকরা জানান, বিশেষ কিছু করার নেই। কম খরচের কোনও নার্সিংহোমে তাঁকে সরিয়ে নেওয়াই ভালো। তখন তোফাজ্জেলকে কদম্বগাছির একটি নার্সিংহোমে ভর্তি করায় পরিবার। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। সেখানকার চিকিৎসকেরা জানান, ব্রেন ডেথ হয়ে গিয়েছে তোফাজ্জেলের। ভেন্টিলেশন খুলে দিলেই মৃত্যু হবে। পরিবারের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়। তরুণকে নিয়ে বাড়ির দিকে যাওয়ার পথে মৃত্যু ঘটে তাঁর।

আরও পড়ুন: সরকারি হাসপাতালে কর্মবিরতি, বিনা চিকিৎসায় অকাল মৃত্যু কিশোরীর

 

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...