Saturday, April 4, 2026

ঘণ্টার পর ঘন্টা খালি পেটে রেখেও অপারেশন হল না অসুস্থ শিশুর

Date:

Share post:

চিকিৎসার মতো জরুরি পরিষেবাতেও এমন নজিরবিহীন কর্মবিরতি আগে দেখেনি দেশ। আর জি কর কাণ্ডের জেরে কর্মবিরতি (Doctor Strike) চলছেই হাসপাতালে হাসপাতালে। শহর ছাড়িয়ে জেলায় জেলায় পড়েছে প্রভাব। নির্যাতিতার নির্মম পরিণতির বিচার সকলেই চায়, কিন্তু এভাবে? যেখানে আট থেকে আশি, নিরীহ, নিরপরাধ রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত! অসহায় রোগীর পরিবার, পরিজন! সুপ্রিম কোর্ট বলার পরেও নেই হেলদোল আন্দোলনকারী চিকিৎসকদের।

এবার ডাক্তারদের কর্মবিরতির (Doctor Strike) মাশুল দিতে হল এক নিরীহ শিশুকে। রেটিনার অপারেশন করাতে ভোর থেকে দুপুর পর্যন্ত খালি পেটে রাখা হয়েছিল চার বছরের ওই শিশুকে। কিন্তু শেষপর্যন্ত অপারেশন থিয়েটারে নিয়ে আর নিয়ে যাওয়া হয়নি শিশুটিকে! অসহায় বাবা-মা হাসপাতালের তরফে জানানো হল, “আন্দোলনের জন্য অ্যানাস্থেটিস্ট করার কোনও ডাক্তার হাসপাতালে আসেননি। তা‌ই অপারেশন হবে না!”

এমন শোনার পর বাজ পড়ে শিশুটির পরিবারের মাথার উপর। কেঁদে ফেলেন শিশুটির বাবা। কবে অপারেশন হবে সেটাও নাকি বলতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আবার ছুটি চাইলে হাসপাতাল জানায়, নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে। তারা কোনও দায়িত্ব নেবে না। কিছুটা বাধ্য হয়েই অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতাল ছাড়লেন বাবা-মা। এমনই চরম দুর্ভোগে পড়তে হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুতির বাবা-মা’কে!

আরও পড়ুন:শহরের দুই সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে পথেই মৃত্যু দুর্ঘটনায় জখম তরুণের

 

 

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...