Saturday, June 27, 2026

WAKE UP INDIA: ৫০ দিনের মধ্যে ধর্ষকদের শাস্তির দাবিতে আওয়াজ তুললেন অভিষেক

Date:

Share post:

ধর্ষণ-খুনের মতো নৃশংস ঘটনায় সাতদিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে এনকাউন্টার করা আইন আনতে হবে। আর জি কর-কাণ্ডের পরেই বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ফের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ। সাফ জানালেন, “এমন কড়া আইন আনতে হবে যাতে ৫০ দিনের মধ্যে গোটা বিচারপ্রক্রিয়া শেষ হয় এবং দোষীরা শাস্তি পায়।”

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) নিজের দাবির সপক্ষে তথ্য তুলে ধরেন অভিষেক। জানান, কীভাবে আর জি করে তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ, আন্দোলনের মধ্যেও দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। তিনি স্পষ্ট করে দেন, কেন দ্রুত বিচারের পক্ষে আওয়াজ তুলেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “গত ১০ দিন গোটা দেশজুড়ে আর জি করের নৃশংস ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ চলছে। এই সময় সারাদেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঠিক যে সময় মানুষ রাস্তায় নেমে এই নৃশংস ঘটনার প্রতিবাদ করছেন তখনই এই ধর্ষণগুলি হয়েছে। কিন্তু এখনও এই সমস্যার স্থায়ী সমাধানে কোনও পদক্ষেপ করা হল না।”

তথ্য পরিসংখ্যান দিয়ে অভিষেক লেখেন, “দিনে ৯০টি, ঘণ্টায় চারটি, প্রতি ১৫ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে। স্বাভাবিক ভাবেই দৃষ্টান্তমূলক পদক্ষেপের প্রয়োজন স্পষ্ট।” এর প্রেক্ষিতেই অভিষেকের দাবি, “কঠোর আইন প্রয়োজন যার ফলে ৫০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া নিষ্পত্তি করে দোষীদের শাস্তি দেওয়া যায়। প্রত্যেক ধর্ষকের কঠোর শাস্তি চাই”

দ্রুত কাজে যোগ দিন, আন্দোলনরত চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস সুপ্রিম কোর্টের

তবে শুধু ভাষণে যে কাজ হবে না সেটাও নিজের পোস্টে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “শুধু ফাঁকা বুলি নয়। রাজ্য সরকারগুলিকে আরও সক্রিয় হতে হবে। কেন্দ্রের উপর চাপ বাড়াতে হবে যাতে কেন্দ্র দ্রুত এবং মসৃণ বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট আইন কার্যকর করে। এর চেয়ে কম কোনও পদক্ষেপ নিলে তার কোন প্রভাব পড়বে না। সেটা লোকদেখানো হবে।”

WAKE UP INDIA”


Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...