Saturday, April 4, 2026

১০ বছরের সন্তান সহ একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার অশোকনগরে! এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু। গলায় ফাঁস লাগানো অবস্থায় বাবা-মা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘর থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashokenahar) নবপল্লীতে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।

জানা গিয়েছে, মৃতদের নাম দীপক রায় (৪৩), প্রিয়া রায় (৩৮) ও মিষ্টি রায়(১০)। এদিন সকালে অনেক্ষণ কোনও সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশিরা তাঁদের ডাকাডাকি করেন। কোনও উত্তর না আসায় তখন গৃহকর্তা দীপককে ফোন করেন পরিচিতরা। কিন্তু ফোন বেজে বেজে থেমে যাওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। এরপর দরজা খুলে স্থানীয়রা তিনজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে দাবি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া অশোকনগর (Ashokenagar) থানায়। ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, ঘর একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় ‘ভালো মানুষ’ বলেই পরিচিত ছিলেন দীপক। গুমা নবপল্লী এলাকায় গত চার বছর ধরে দীপক নিজের পরিবারকে নিয়ে ভাড়া থাকতেন। স্থানীয়দের দাবি, খুব ভালো পরিবার ছিল, কোন অশান্তি ছিল না এই পরিবারের মধ্যে। স্থানীয়রা আরও জানায়, দীপক রায়-এর আদি বাড়ি বাংলাদেশে। নবপল্লী এলাকায় ভাড়া থাকতেন। দীপক কাঠের সামগ্রী তৈরির কাজ করতেন।

আরও পড়ুন:R G Kar নিয়ে গোপন বৈঠক অরিজিতের! ভাইরাল অডিওর সত্যতা নিয়ে তুঙ্গে জল্পনা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...