Thursday, June 25, 2026

সোশ্যাল মিডিয়ায় মিমিকে ধর্ষণের হুমকি, পদক্ষেপ পুলিশের সাইবার ক্রাইম শাখায়

Date:

Share post:

আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর ১৪ আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। পথে নেমেছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তারপরই সোশ্যাল মিডিয়ায় সরাসরি হুমকির মুখে পড়তে হয় মিমিকে। এক্স হ্যান্ডলে সেই হুমকির স্ক্রিনশট তুলে ধরেন অভিনেত্রী। পাশাপাশি পোস্টটি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে ট্যাগ করেন তিনি।

ঠিক কী ঘটেছিল? আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামার পর মিমিকে হুমকি দিয়ে লেখা হয়, “আজ এই কাণ্ড যদি মিমির (Mimi Chakraborty) সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।” অন্য একজন লেখেন, “ধর্ষণটা মিমির সঙ্গে হলে ভাল হত।” এমন পোস্ট চোখে পড়তেই দেরি না করে মিমি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান।

বিষয়টি নিয়ে মিমি এক্স হ্যান্ডেলে লেখেন, “সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্যে করেছে। এ বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ওই সকল অ্যাকাউন্টগুলো চিরতরের জন্য ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে দুজন প্রধান অভিযুক্তদের খুঁজে বের করার। কারণ, তারা সব কমেন্ট মুছে আপাতত ইনকগনিটো মোডে চলে গেছে।”

এর আগে ধর্ষণের হুমকির স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, “আমরা কী এই কারণে লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন ডালভাত হয়ে গেছে। এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা?” অভিনেত্রীর অভিযোগ পাওয়ার পর পদক্ষেপ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:আর জি করের আন্দোলনে হেঁটেছিলেন, ডাক্তারদের কর্মবিরতির মুমূর্ষু বাবার চিকিৎসা থমকে!

 

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...