Sunday, April 26, 2026

ফের রুপো জয় নীরজের, ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে তিনি

Date:

Share post:

ফের রুপো জয় নীরজ চোপড়া। প্যারিসের পর এবার লুসান। আরও একবার দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় অ্যাথলিটকে। বৃহস্পতিবার লুসানে আয়োজিত ডায়মন্ড লিগের পর্বে ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েও দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ। প্যারিসে সোনাজয়ী পাকিস্তানের আর্শাদ নাদিম লুসানে ছিলেন না। তবে নীরজকে এবার টেক্কা দিলেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। যিনি প্যারিসে ব্রোঞ্জ পেয়েছিলেন। তিনি ৯০.৬১ মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম স্থানে শেষ করলেন পিটার্স। নীরজের দুর্ভাগ্য, মরশুমের সেরা থ্রো করেও সেরা হতে পারলেন না।অপরদিকে ৮৭.০৮ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

অলিম্পিক্স শেষ হলেও দেশে ফেরেননি নীরজ। প্যারিস থেকে সোজা চলে গিয়েছিলেন সুইজারল্যান্ডে। লুসান ডায়মন্ড লিগের প্রস্তুতি নেওয়ার জন্য। প্রথম থ্রো নীরজ ছোঁড়েন ৮২.১০ মিটার। দ্বিতীয় থ্রো করেন ৮৩.২১ মিটার। তৃতীয় ও চতুর্থ থ্রোয়েও হতাশ করেন নীরজ। ছোঁড়েন যথাক্রমে ৮৩.১৩ মিটার ও ৮২.৩৪ মিটার। ফলে চতুর্থ স্থানে নেমে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম থ্রোয়ে ৮৫.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে একলাফে প্রথম তিন ঢুকে পড়েন নীরজ। শেষ থ্রোয়ে ওয়েবারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন নীরজ।

কুঁচকির চোট নিয়েই অলিম্পিক্সে গিয়েছিলেন নীরজ। তিনি যে পুরোপুরি ফিট নন, সেটা এই প্রতিযোগিতায়ও বারবার ধরা পড়েছে। শোনা যাচ্ছে জার্মানিতে চোটের চিকিৎসা করাতে যাবেন দু’বারের অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় তারকা। হয়তো অস্ত্রোপচারও করাতে হতে পারে।

আরও পড়ুন- ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষী দিতে যাওয়া মহিলা কুস্তিগিরদের ওপর দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা, অভিযোগ বিনেশের


Related articles

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...