Saturday, April 4, 2026

গুণমান পরীক্ষায় ব্যর্থ, নিষিদ্ধ ১৫৬টি ‘ককটেল’ ওষুধ! তালিকায় কী কী 

Date:

Share post:

একটা ওষুধের মধ্যে একাধিক ওষুধের সংমিশ্রণ। সমস্যা বাড়ছে রোগীদের। এক রোগের চিকিৎসা করতে গিয়ে মাথা ছাড়া দিচ্ছে একগুচ্ছ সাইড এফেক্ট। এবার ‘ককটেল ওষুধ’ (Cocktail Medicine) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার (Government of India)। উপযুক্ত বৈজ্ঞানিক তথ্য ছাড়াই তৈরি ১৫৬ টি এই ধরনের ওষুধকে নিষিদ্ধ (Govt bans 156 cocktail medicines) ঘোষণা করা হলো। এই তালিকায় অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে পেইনকিলার এমনকি প্যারাসিটামলও রয়েছে!

ককটেল ওষুধের বিশ্লেষণের জন্য তৈরি বিশেষজ্ঞ কমিটি যে রিপোর্ট দিয়েছে রাতে রীতিমতো আশঙ্কা বাড়ছে চিকিৎসকদের। বেশিরভাগ ওষুধ কোম্পানি উপযুক্ত বৈজ্ঞানিক তথ্য এবং নিয়ম না মেনেই এক ওষুধে একাধিক কম্বিনেশন যোগ করায় কোথাও গিয়ে সেটা রোগীর জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, মেফেনামিক অ্যাসিড + প্যারাসিটামল ইনজেকশন,ক্যামিলোফিন ডাইহাইড্রোক্লোরাইড ২৫ এমজি + প্যারাসিটামল ৩০০ এমজি, প্যারাসিটামল + ক্লোরফেনির্মাইন মালেট + ফেনিল প্রোপানোলামিন, লিভোসেট্রিজাইন + ফেনিলেফ্রিন এইচসিএল + প্যারাসিটামল-সহ একাধিক ওষুধ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এগুলো বেশিরভাগই অ্যান্টিবায়োটিক (Antibiotics) এবং পেইনকিলারের সংমিশ্রণ।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...