Saturday, June 20, 2026

রাস্তা অবরোধ সহ স্কুল বহির্ভূত কোনও কর্মসূচিতে পড়ুয়াদের অংশগ্রহণ নয়, জেলাশাসকদের নির্দেশ রাজ্যের

Date:

Share post:

স্কুল পড়ুয়াদের রাস্তা অবরোধ সহ স্কুল বহির্ভূত কোনও কর্মসূচিতে নিয়ে যাওয়া যাবে না। প্রতি জেলাশাসককে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিল রাজ্য সরকার। শুক্রবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেই বৈঠক থেকেই তিনি এই নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কোনও রকমের প্রতিবাদ, রাস্তা অবরোধ-সহ বিভিন্ন কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের ব্যবহার না করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

মুখ্যসচিব জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের এধরণের কর্মসূচিতে নিয়ে যাওয়া কোনওমতেই অনুমোদনযোগ্য নয়। কোথাও এরকম কোনও ঘটনা ঘটে থাকলে সেটা খুঁজে বের করতে হবে। কোনও জায়গায় এরকম কর্মসূচি নেওয়া হলে তা বন্ধ করতে হবে এবং যাঁরা ওই কর্মসূচি গ্রহণ করছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলেও স্পষ্ট ভাবে জানানো হয়েছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার স্কুল পরিদর্শকদের তরফে এই একই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। স্কুল চত্বরের বাইরে স্কুলশিক্ষা দফতরের অনুষ্ঠান ব্যতীত অন্য কোনও কর্মসূচিতে যোগ দিতে পারবেন না স্কুল পড়ুয়ারা বলে নির্দেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন- বাংলার ৭৫ হাজার কৃষককে আধুনিক কৃষি সরঞ্জাম দেবে রাজ্য

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...