Monday, April 13, 2026

মোদির সফরের আগেই লাগাতার ড্রোন হামলা! রাশিয়াকে ‘সবক’ শেখাল ইউক্রেন

Date:

Share post:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ইউক্রেন (Ukraine) সফরের ঠিক আগের রাত থেকে দফায় দফায় ড্রোন হামলা রাশিয়ার (Russia)। বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। তবে ভলোদিমির জেলেনেস্কির বায়ুসেনার দাবি, ইতিমধ্যে রাশিয়ার ওই ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে। শুক্রবার সকালেই পোল্যান্ড থেকে রেলে চড়ে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছন মোদি। তার আগে ইউক্রেনের চেরকাসি, কিরোভোহার্ড, পোলতাভা এবং সুমি অঞ্চলে কমপক্ষে ১৬টি ড্রোন হামলা রাশিয়া চালিয়েছে বলে অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীর।

ইউক্রেন সেনাবাহিনীর অভিযোগ, এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ১৪টি ড্রোন ধ্বংস করে নামিয়েছে। জেলেনেস্কি বাহিনীর বিবৃতিতে দাবি, রাশিয়ার ড্রোনগুলির কয়েকটির মুখ ছিল কিভের দিকে। সময় গড়ালেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ কোথায় তার কোনও হিসাব মেলেনি। যুদ্ধ থামা তো দূর, এবার ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরকালে রাশিয়ার হামলার ঘটনা ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত বুধবার মস্কোয় ড্রোন হানাদারি চালিয়েছিল ইউক্রেন। রাশিয়ার দাবি ছিল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য ছিল ইউক্রেনের। মনে করা হচ্ছে, পাল্টা ড্রোন হামলা চালিয়ে পুতিনবাহিনী জবাব দিতে চেয়েছিল জেলেনেস্কিবাহিনীকে। সেকারণেই লাগাতার ড্রোন হামলা। এদিকে শুক্রবার দুপুরে কিভেই জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদির।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই জেলেনস্কির দেশে ঢুকে পড়ে রুশ ফৌজ। তারপর থেকে জারি রয়েছে লড়াই। তবে রাশিয়ার লাগাতার হামলার মুখে পড়ে গত কয়েকমাস ধরে বেশ বেগ পেতে হচ্ছিল কিয়েভকে। কিন্তু এখন তারা ঘুরে দাঁড়িয়েছে।

Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...