Thursday, April 9, 2026

আর জি কর কাণ্ড: অথৈ জলে সিবিআই! ১১ দিনের পর তদন্ত সেই তিমিরেই

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে ১১ দিনে পড়ল সিবিআই তদন্ত। কিন্তু এখনও তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে অথৈ জলে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। রাজ্য প্রশাসনের তরফে সবরকম সহায়তার পর ১১ দিনেও সিবিআই তদন্তে নেই কোনও অগ্রগতির খবর। সিবিআইয়ের এই ধীরগতির তদন্তে ক্রমশ আস্থা হারাচ্ছেন নির্যাতিতার বাবা-মা। হতাশ আরজি করের আন্দোলনরত চিকিৎসকেরাও।

আর জি করের তদন্ত সিবিআইয়ের হাতে যাওয়ার পরই দ্রুত রহস্যের কিনারা হওয়ার আশা করেছিলেন তাঁরা। কিন্তু ১১ দিন কেটে যাওয়ার পরও সিবিআই কোনওরমক অকাট্য প্রমাণ না দেখাতে পারায় ক্রমশ ভেঙে যাচ্ছে ধৈর্যের বাঁধ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কিন্তু সেই রিপোর্টেও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কোনও আশার আলো দেখাতে পারেননি সিবিআইয়ের গোয়েন্দারা। আবার শুক্রবারও ধৃত সঞ্জয় রাইকে শিয়ালদহ আদালতে পেশ করার সময় সিবিআইয়ের তরফে তদন্ত নিয়ে কোনও উল্লেখযোগ্য সূত্র জানানো হয়নি।

এই প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ বলেন, আরজি করের ঘটনায় একা সঞ্জয়ই অপরাধী? নাকি আরও কেউ জড়িত আছে? সেটা তো সিবিআইয়ের খোলসা করে বলার দায়িত্ব। এতদিনে সিবিআইয়ের তো সবকিছু সলভ করে ফেলা উচিত। সিবিআই তদন্ত ঝুলিয়ে রাখছে বলেই চারদিকে এমন অরাজকতা তৈরির সুযোগ পেয়ে যাচ্ছে সিপিএম ও বিজেপি। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশের হাতে একমাত্র ধৃত সঞ্জয় রাইকে শুক্রবার জেল হেফাজতে পাঠিয়েছে শিয়ালদহ আদালত। একইসঙ্গে আরজি করে আর্থিক অনিয়মের তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো শনিবার সকালেই আরজি করের আর্থিক অনিয়ম সংক্রান্ত যাবতীয় নথিপত্র সিবিআইকে দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পাশাপাশি টানা ৯ দিন সিবিআই জেরার মুখোমুখি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিকে সন্দীপ, সঞ্জয়-সহ মোট ৬ জনের পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে আদালতের তরফে। তারপরই এদিন সকাল থেকে সিজিও কমপ্লেক্সে সেই পরীক্ষা শুরু হয়েছে।

আরও পড়ুন- আইএসএল-এ নতুন দল হিসাবে আত্মপ্রকাশ মহামেডানের, সাদা-কালো ক্লাব এবার ভারতীয় ফুটবলের বড় মঞ্চে

 

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...