Thursday, April 2, 2026

ক্রিকেট থেকে বিদায় গব্বরের, সোশ্যাল মিডিয়ায় আবেঘগন বার্তা ভাজ্জি-গৌতি-রায়নাদের

Date:

Share post:

আজ সকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতীয় ক্রিকেট তারকা শিখর ধাওয়ান। আন্তররাতিক এবং ঘোরোয়া দুই ক্রিকেট থেকেই অবসর নেন টিম ইন্ডিয়ার গব্বর। আর এর পরই ধাওয়ানের জন্য আবেঘগন বার্তা দেন তাঁর সতীর্থ হরভজন সিং, সুরেশ রায়না, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। বার্তা ভিভিএস লক্ষ্মণ-এরও।

এদিন ধাওয়ান অবসর নেওয়ার পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ দুরন্ত কেরিয়ারের জন্য অভিনন্দন শিখি! আমি জানি ভবিষ্যতেও তুমি এরকম ভাবেই আনন্দ ছড়াবে।”

সুরেশ রায়না লেখেন, “ অভিনন্দন শিখর। অবিস্মরণীয় কেরিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছ তুমি। তোমার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া দারুণ অভিজ্ঞতা। ভবিষ্যতের যাত্রার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা।”

ধাওয়ানের আরেক সতীর্থ হরভজন সিং লেখেন, “ খুশি থাকো আমার বীর। অবসর জীবনের শুভেচ্ছা। তুমি একটা রত্ন।”

অপরদিকে লক্ষ্মণ লেখেন, “ শিখরকে দারুণ কেরিয়ারের জন্য শুভেচ্ছা। শুধু ভালো ক্রিকেটার নয়, মানুষ হিসেবেও শিখর দারুণ। সেটাও আমার অত্যন্ত পছন্দের। সব সময় বন্ধুর মতো মিশবে। সব ঘটনার ভালো দিকটা খুঁজবে। নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।”

আরও পড়ুন- ক্রিকেট থেকে অবসর ধাওয়ানের, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা


Related articles

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...

ভারতীয় শিল্পে রেকর্ড দামে বিক্রি রাজা রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’

ভারতীয় শিল্পের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রাজা রবি বর্মার (King Ravi Varma) অমূল্য সৃষ্টি 'যশোদা ও...

কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার...