Saturday, April 4, 2026

ইনস্টাগ্রামের বন্ধুকে বিশ্বাস, গাড়িতে তুলে ধর্ষণ তরুণীকে

Date:

Share post:

কথায় আছে – Justice delayed is justice denied। আর জি করের ঘটনায় বিচার দিতে সিবিআই যত দেরি করছে, তত গোটা দেশ থেকে ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনা প্রকাশ্যে আসছে। অসম, নয়ডা, পুনের পর এবার কর্ণাটকে ধর্ষণের অভিযোগ। তরুণীকে অপহরণ করে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ।

মাস তিনেক আগে কর্ণাটকের উদুপির ২১ বছরের তরুণীর সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ হয় অভিযুক্তের। এরপর থেকেই কথা চলত তাঁদের। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ তার সঙ্গে দেখা করেন। অভিযোগ, অভিযুক্ত যে গাড়ি নিয়ে দেখা করতে এসেছিলেন সেই গাড়িতে আরও দু’জন ছিলেন। তরুণী দেখা করতে যেতেই তাঁকে জোর করে গাড়িতে তুলে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয়। তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার পর অভিযুক্তেরা তরুণীকে তাঁর বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিলেন। তরুণীর প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় সেই গাড়িটিকে আটকান। তার পর তরুণীকে উদ্ধার করেন। কিন্তু গাড়ি নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে তরুণীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...