Monday, March 16, 2026

“খাবার চাই না, ঘুমোতে চাই”, জেলে ঢুকেই আর্জি সঞ্জয়ের!

Date:

Share post:

১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে আর জি কাণ্ডে (RG Kar Hospital) একমাত্র ধৃত সঞ্জয়ের রায়ের ঠিকানা আপাতত আলিপুরের প্রেসিডেন্সি জেল। গতকাল, শুক্রবার সন্ধ্যায় শিয়ালদহ কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয় তাকে। সেখানে গেট দিয়ে ঢোকার পরই জেল কর্মীদের হাতজোড়া করে শান্তিতে ঘুমতে দেওয়ার আর্জি জানায় ধৃত সঞ্জয়। তার কথায়, “জেরায় জেরায় আমি ক্লান্ত। আমাকে খেতে দিতে হবে না। শান্তিতে একটু ভালো করে ঘুমোতে দিন।”

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের এই বন্দির নিরাপত্তার কথা ভেবে রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের সেল থেকে কিছুটা দূরে নিরিবিলি একটি সেলে তাকে রাখা হয়েছে। গ্রেফতার হওয়ার পর থেকে কখনও কলকাতা পুলিশ, কখনও সিবিআই আধিকারিকদের জেরায় জেরায় জেরবার হতে হয়েছে। এবার পলিগ্রাফ টেস্টেরও সম্মুখীন হতে হবে তাকে।

এদিকে জেল সূত্রের খবর, সঞ্জয় আসার আগে এতদিন সেখানে ছিল খুনের মামলার কুখ্যাত এক দুষ্কৃতী। তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন জেলে গিয়েই রাতে ডাল‑রুটি, সব্জি খেয়ে সেলে টানা ঘুম দেয় ওই আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত।

আরও পড়ুন: সিজিও-তে সন্দীপ সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...