Saturday, April 4, 2026

উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, বিজেপির খোলা ম্যানহোলে বিপর্যয়, মৃত্যু

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্যগুলির প্রশাসনিক দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাস্তার উপর থাকা খোলা ম্যানহোল আর গর্ত। উত্তরপ্রদেশে খোদ নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রে খোলা ম্যানহোলে নেমে বিপদের সতর্কবার্তা দিলেন সমাজবাদী পার্টির নেতা। মহারাষ্ট্রে রাস্তায় খোঁড়া গর্ত না বোজানোয় তাতে পড়ে মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের। বিজেপির বিজয়রথ লোকসভা নির্বাচনের আগে যেভাবে গর্তে পড়ে হাবুডুবু খেয়েছে, সেভাবেই ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেও এবার হাবুডুবু খাচ্ছেন সাধারণ মানুষ।

উত্তরপ্রদেশের বারাণসীতে লোকসভা নির্বাচনে কার্যত লড়ে জিততে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তারপরেও সেখানে প্রশাসনিক বা পরিষেবাগত সুবিধা সাধারণ মানুষকে দিতে কার্পণ্য বিজেপির। গত কয়েকদিনের বৃষ্টিতে বারাণসীর বিভিন্ন এলাকা প্রবলভাবে জলমগ্ন। বারাণসীর রাস্তার ধারে এরকমই জলমগ্ন এলাকায় দেখা যায় কাদা জলে ঢাকা পড়ে রয়েছে খোলা ম্যানহোল। তাকে পাহারা দেওয়ার জন্যও কোনও কর্মী নেই। যেকোনও সময়ে কীভাবে সেখানে বিপদ হতে পারে তা দেখাতে সমাজবাদী পার্টির নেতা আমন যাদব নিজে ম্যানহোলে নামেন।

আরেক ডবল ইঞ্জিন রাজ্য মহারাষ্ট্রে এভাবে খোলামুখ গর্তে পড়ে মৃত্যু হল এক যুবকের। নাসিকের ভাগুর এলাকায় রাস্তা মেরামতির কাজ চলছিল। রাতের অন্ধকারে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইক নিয়ে সেই গর্তেই পড়ে যান অমিত গাড়বে (৪১) নামে এক যুবক। স্থানীয় বাসিন্দারা দোষ দিচ্ছেন ভাগুর পৌর সংস্থাকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...